মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রীয় সরকার ফটো আইডি আধার কার্ড নিয়ে কিছু কঠোর অবস্থান নিয়েছে।
ভারতের সবচেয়ে প্রয়োজনীয় পরিচয়পত্র হিসাবে আধার কার্ডকে হাইলাইট করা থেকে শুরু করে সমস্ত পরিষেবার সাথে আধার কার্ড লিঙ্ক করা, এটি মোদী সরকারের অন্যতম ক্রিয়াকলাপ। কিন্তু এবার ভুয়ো আধার কার্ড নিয়ে ফের তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার প্রায় 6.5 লক্ষ আধার কার্ডকে অবৈধ ঘোষণা করেছে। এই সমস্ত আধার কার্ড ছিল সম্পূর্ণ জাল আধার কার্ড।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এই ছয়টি লক্ষ্য আধার কার্ডকে অবৈধ ঘোষণা করেছে। জাল আধার কার্ড সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর 20 জুলাই সংসদে বলেছিলেন যে মোট 5,98,999টি জাল আধার কার্ড বাতিল করা হয়েছে। তিনি বলেন, জালিয়াতি রুখতে আধার কার্ডে আরও নিরাপত্তা যোগ করা হয়েছে।
গত কয়েক বছর ধরে ভারতে প্রায়ই জাল আধার কার্ডের অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় এটি ব্যবহার করে প্রতারণারও অনেক অভিযোগ উঠেছে। এবার কেন্দ্রীয় সরকারের ইউআইডিএআই কর্তৃপক্ষ এ ব্যাপারে বেশ তৎপর হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আধার কার্ড জালিয়াতি রোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নতুন ভর্তির ক্ষেত্রে 'ফেস' প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নতুন আধার কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক সিস্টেমও রয়েছে।

0 মন্তব্যসমূহ